গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata প্রাথমিক নিয়োগেও ঝুলেই রইল পার্থ-র জামিনের মামলা

    প্রাথমিক নিয়োগেও ঝুলেই রইল পার্থ-র জামিনের মামলা

    0
    164
    jhule e roilo partha r jamin mamla
    jhule e roilo partha r jamin mamla

    দুই বিচারপতির মতবিরোধে এসএসসি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঝুলে রইল।

    এই মামলাতে ইডির পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু সেই মানলার শুনানি কার এজলাসে হবে তা নিয়ে জট তৈরি হয়েছে। সিবিআই তাঁর গ্রেফতার শ্যোন অ্যারেস্ট করার পর বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু এখন কার এজলাসে এই মামলার শুনানি হবে তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সিবিআইয়ের মামলায় স্থগিত রাখা হয়েছে পার্থ-র জামিনের আবেদনের শুনানি। ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিচারভবনের ৪টি বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের মামলাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। ফলে শুনানি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে এক মামলাকারী এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

    অন্যদিকে নিয়োগ মানলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জনের জামিন নিয়ে দুই বিচারপতির দুই মতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে গিয়েছে জামিনের মামলা। সেই মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠানো হবে।

    ছবি সৌজন্যে : নিজস্ব