গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur বিনা শর্তে প্রকল্প, ষড়যন্ত্র করে নাম বাদ : মমতা 

    বিনা শর্তে প্রকল্প, ষড়যন্ত্র করে নাম বাদ : মমতা 

    0
    102
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    পশ্চিমবঙ্গে বিনা শর্তে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে কোনও ধর্ম, বর্ণ, জাতি দেখা হয় না। বেলদায় জনসভা থেকে বিজেপিকে তোপ দেগে এমনই কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার টুকলি করেছিল। তাতেও বলেছে ফোন থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না। এখানে কোনও শর্ত নেই। সকলে পান। লক্ষ্মীর ভাণ্ডার এখনও যাঁরা পাননি, কাজ চলছে। সকলেই পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর নিজের আধার কার্ড করতেও চার ঘণ্টা সময় লেগেছে। আর এখন বলছে, নো পপ আপ! যাদের কাছ থেকে আধার কার্ডের জন্য টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। আগে নোটবন্দির জন্য লাইন দিতে হয়েছে। এখন ভোটবন্দির জন্য। এসআইআর মানেই সর্বনাশ।
    বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। চক্রান্ত হচ্ছে।