গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata চাকরিতে বাধা, বিকাশ ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করে বিক্ষোভ

    চাকরিতে বাধা, বিকাশ ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করে বিক্ষোভ

    0
    119
    ছবি সৌজন্যে : ফাইল
    সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্যের থেকে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। এরপরেই মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন শারীর শিক্ষা, কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ।
    বিক্ষোভকারীরা রাজ্যের তৈরি সুপার নিউমারেকি পোস্টের দৌলতেই চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। তাঁদের দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁদের চাকরি খেতে উঠেপড়ে লেগেছে। বিকাশরঞ্জন ভট্টাচার্য-র বিরুদ্ধে স্লোগানও ওঠে।
    বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন সুপার নিউমারিক পোস্ট কেন তৈরি হয়েছে তা লিখিত আকারে জানাতে হবে আদালতকে। ৬ মে মামলার পরবর্তী শুনানি রয়েছে।