গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National একফোঁটা জলও নয় পাকিস্তানকে

    একফোঁটা জলও নয় পাকিস্তানকে

    0
    178
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পাকিস্তানকে এক বিন্দু জলও দেওয়া হবে না, আর সেজন্য ভারত সরকারের তিনটি পৃথক পরিকল্পনা রয়েছে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল।

    মন্ত্রীর কথায়, স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি এবং মধ্যবর্তী পরিকল্পনা রয়েছে সরকারের। পরিস্থিতি অনুযায়ী যে কোনও একটি পরিকল্পনা নেওয়া হবে যাতে পাশ্ববর্তী দেশ এক ফোঁটা জলও না পায় তা নিশ্চিত করতে। তবে এই পরিকল্পনাগুলির বিষয়ে বিশদে কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী।শুক্রবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের বাসভবনে একটি বৈঠক করেছেন। অনেকের সঙ্গেই সেখানে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলও। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়ে পরবর্তী কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। সরকারি এক সূত্রের দাবি, বৈঠকে পহেলগাঁওয়ের ঘটনার পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।পাশাপাশি পরবর্তীতে আর কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।

    জানা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আইনি পথেও মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। যদি পাকিস্তান বিশ্ব ব্যাঙ্কের কাছে আবেদন করে, সেক্ষেত্রে আইনিভাবে তার বিরোধিতা করার প্রস্ততিও নিচ্ছে নয়াদিল্লি।