গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata দাবি আদায়ে পথে মিড ডে মিল কর্মীরা, অবরুদ্ধ ধর্মতলা

    দাবি আদায়ে পথে মিড ডে মিল কর্মীরা, অবরুদ্ধ ধর্মতলা

    0
    92
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দাবি আদায়ে পথে মিড ডে মিল কর্মীরা। পিএফ, পেনশন, বোনাস সহ ১৩ দফা দাবিতে নবান্নে অভিযানের ডাক দিয়ে পথে নামেন মিড ডে মিল কর্মীরা।
    বুধবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন যাওয়ার পথে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের কাছে আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মিড ডে মিল কর্মীরা। তাঁদের দাবি ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করতে হবে। রাজ্য সরকারি কর্মচারির স্বীকৃতি দিতে হবে। মাত্র ২ হাজার টাকা মাসিক বেতন পান তাঁরা। এই টাকায় কিভাবে সংসার চালাবেন। বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার তাদের দাবি মানছে না।
    তারই প্রতিবাদে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের এই কর্মসূচি। পরে বিক্ষোভকারীদের ৭ প্রতিনিধিকে নবান্নে নিয়ে যাওয়া হয়।