গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Purulia কুড়মিদের ‘রেল রোকো’, স্বাভাবিক জনজীবন 

    কুড়মিদের ‘রেল রোকো’, স্বাভাবিক জনজীবন 

    0
    1426
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পূর্ব ঘোষণা অনুযায়ী, নিজের অধিকার আদায়ের দাবিতে শনিবার থেকে রেল অবরোধের পথে হেঁটেছে কুড়মি সমাজ। তবে তাঁদের রেল টেকা ও ডহর ছেঁকা কর্মসূচির প্রভাব এখনও তেমন চোখে পড়ছে না।
    কুস্তাউর, ঝালদা, কোটশিলা, পুরুলিয়ার স্টেশনে ট্রেন স্বাভাবিকভাবে চলছে। সড়ক পরিবহণও নিরবিচ্ছিন্ন। তবে বিভিন্ন স্টেশনে পুলিশ ও আরপিএফ মোতায়েন রয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, কিছু ট্রেন বাতিল বা ঘুরপথে চালানো হচ্ছে।
    অধিকার আদায়ে আন্দোলনকারী কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতোকে শুক্রবার গভীর রাতে কোটশিলা এলাকা থেকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন তাঁর ছেলে বিশ্বজিৎ মাহাতো। তিনি জানিয়েছেন, তাঁর বাবা-সহ ১৪-১৫ জন কর্মীকে আটক করা হয়েছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।