গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National পবন খেরার জামিনের আবেদন খারিজ

    পবন খেরার জামিনের আবেদন খারিজ

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কংগ্রেস নেতা পবন খেরার অন্তর্বর্তী ট্রানজ়িট জামিন আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পর পবন আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।

    তাঁর আবেদন ছিল, জামিনের মেয়াদ অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। কেন তিনি এই আবেদন করছেন, তার পক্ষে যুক্তিও দিয়েছিলেন। কিন্তু তা ধোপে টিকল না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিণিকি ভুইয়াঁর দায়ের করার মানহানি মামলায় পবনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।শীর্ষ আদালতে খেরার আবেদন ছিল, তাঁর জামিনের মেয়াদ মঙ্গলবার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। কারণ, বর্তমানে অসমের আদালতগুলি বন্ধ রয়েছে।আদালত খুললেই তিনি সেখানে আবেদন করবেন। তবে সুপ্রিম কোর্ট জানায়, আগাম জামিনের আবেদন অবিলম্বে অসমের সংশ্লিষ্ট আদালতে করতে হবে।

    আদালত স্পষ্ট করে দিয়েছে, অসম আদালতই নথি এবং তথ্য বিচার করে স্বাধীন ভাবে নির্দেশ দেবে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী কোনও পর্যবেক্ষণ দ্বারা প্রভাবিত হবে না।পবনের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।