গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

    কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

    0
    157
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। রবিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

    কলকাতার কোনও কোনও অংশও ভিজতে পারে। বুধবার থেকে আবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা চলতে পারে শুক্রবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে রবিবার। সোমবার থেকে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

    বরং ধীরে ধীরে এ বার নামতে শুরু করবে তাপমাত্রা। আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তার পর তাপমাত্রায় আর বড় কোনও পরিবর্তন হবে না।