গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Entertainment রাশমিকার বাগদানের আংটির দাম

    রাশমিকার বাগদানের আংটির দাম

    0
    138
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কিছুদিন আগেই অনেকটা গোপনে বাগদান সেরেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বেশ কয়েক বছর ধরেই তার প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। অবশেষে সম্পর্কে আরো এক ধাপ এগিয়ে গেলেন।সম্প্রতি টক শো-তে হাজির হয়েছিলেন রাশমিকা।

    সেখানে তিনি তার আসন্ন ছবি দ্য গার্লফ্রেন্ড-এর প্রচার করেছেন। তবে প্রমোতে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে অভিনেত্রীর অনামিকার হীরার আংটি। টক শোতে লালরঙা প্রিন্টেড সালোয়ার স্যুট পরে হাজির হন অভিনেত্রী। আংটি সম্পর্কে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে যেন লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।আংটিটি সবার দৃষ্টি আকর্ষণ করে ফ্যানদের অভিবাদন জানানোর জন্য তিনি তার ট্রেডমার্ক পোজ দেন, হাত দিয়ে হৃদয় বানানোর। বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে রাশমিকার সঙ্গে খুনসুটি করতে ছাড়েননি সঞ্চালক। রাশমিকার জীবন বিজয়ময় বলেই ফেলেছেন। তিনি বলেন, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আপনার বন্ধুত্ব।বিজয় সেতুপতির ভক্ত।এবং থালাপতি বিজয়, সর্বকালের ভক্ত। সুতরাং আপনি জীবনে বিজয় এবং বিজয়ের মালিক, আমার ধারণা।এমনকি তিনি এর পরে শ্রোতাদের দিকে তাকিয়ে চোখ মেরেছিলেন। এসব শুনে রাশমিকার ঠোঁটের কোণায় লাজুক হাসি থামেনি।উপস্থাপক এরপর অভিনেত্রীর আঙুলে জ্বলজ্বল করা আংটি নিয়ে প্রশ্ন রাখেন। তাকে জিজ্ঞাসা করেন , তাহলে এই আংটিগুলো কি সংবেদনশীল নাকি…? নায়িকা রাশমিকা মান্দানা হাসিমুখে বলেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আংটি। তারপরে সঞ্চালক আরো বলেন,আমি নিশ্চিত যে, এই আংটিগুলোর মধ্যে একটি আপনার প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাস রয়েছে। রাশমিকা লজ্জা না পেয়ে থাকতে পারেননি, তিনি বলেন, আমি এটি উপভোগ করছি।

    এখন প্রশ্ন হল রাশমিকার বাগদানের আংটির দাম কত? রাশমিকার বাগদানের আংটির দাম এখনো জনসমক্ষে আনা হয়নি। তবে আভাস পাওয়া যাচ্ছে,রাশমিকার হাতের এই আংটি ১.৫ ক্যারেট হীরার। গোলাকৃতি হীরাটিতে রয়েছে ফ্লাশ সেটিং। তার মতে, এই আংটির দাম কমপক্ষে ২২ লাখ ৮৮ হাজার টাকা।