
রেশন ডিলারের ছেলেকে অপরহণ করে ৫০ লাখ টাকা আদায়ের আগেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযোগ বীরভূমের পাঁড়ুইয়ে মহুলা গ্রামে রেশন দোকানের এক কর্মী, রেশন ডিলারের ছেলে শেখ আজহারকে পাড়ুই গ্রামে নিয়ে যায় চা খাওয়ানোর নাম করে।
অভিযোগ এরপর জোর করে গাড়িতে তোলা হয়। নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারাবনি জঙ্গলে। এরপর আজহারের দাদার কাছে ফোনে ৫০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভাইকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ আজহারের দাদা শেখ মুন্নার। এরপরেই পাড়ুই থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার।
মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুবরাজপুর এবং পাড়ুই থানার যৌথ অপারেশন চালিয়ে বারাবনি জঙ্গল থেকে শেখ আজহারকে উদ্ধার করে পুলিশ।









