গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোন

    রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোন

    0
    226
    বিমান, ট্রেনের পর এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া হুমকির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবার সিইও-র নামে উড়ো ফোন এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টোমার কেয়ারে।
    ফোনে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া হবে। যে হুমকি দিয়েছিল, নিজেকে লস্কর-ই-তৈবার সিইও বলে পরিচয় দিয়েছিল সে। হুমকি দেওয়ার আগে ফোনে গানও গেয়েছিল সে। এই হুমকি ফোন পাওয়ার পরই মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে উড়ো ফোনটি এসেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
    সম্প্রতি দেশের একাধিক এয়ারলাইন্সের বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি দেওয়া হয়েছে।
    ছবি  সৌজন্যে : এক্স