গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

    লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যাচের ৩০ সেকেন্ড না যেতেই গোল হজম, একটু পর ব্রাহিম দিয়াসের অবিশ্বাস্য মিস- ভীষণ নড়বড়ে শুরুর পর কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। চমৎকার পারফরম্যান্সে জোড়া গোলের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে।

    গোলের দেখা পেলেন তার দুই সতীর্থও। লাস পালমাসকে উড়িয়ে লা লিগার শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল।সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।দ্বিতীয়ার্ধে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেছে পালমাস। এই সময়ে কোনো গোল যদিও হয়নি।ব্যবধান আরও বড় হতেই পারত। রিয়াল  আরও তিনবার জালে বল পাঠালেও বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এছাড়া ম্যাচে ৯টি সেভ করেন সফরকারী গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। ফাবিও সিলভা পালমাসকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই জোড়া গোল করেছেন এমবাপে। তার দুই গোলের মাঝে লক্ষ্যভেদ করেছেন ব্রাহিম দিয়াস। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান রদ্রিগো। সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৫-২ গোলে হারের পর টানা দুই ম্যাচে বড় জয় পেল রিয়াল। ঘরের মাঠেই এর আগে কোপা দেল রের শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারায় তারা।

    ২০ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে লিগ টেবিলে রিয়ালের পয়েন্ট হলো ৪৬। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে আগের দিন হেরে যাওয়া আতলেতিকো। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।