গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International সৌদির মার্কিন বিমানঘাঁটিতে হামলায় ইরানকে সাহায্য রাশিয়ার!

    সৌদির মার্কিন বিমানঘাঁটিতে হামলায় ইরানকে সাহায্য রাশিয়ার!

    0
    22
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    সৌদি আরবে মার্কিন বায়ুসেনাঘাঁটিতে হামলার আগে সেখানকার উপগ্রহচিত্র ইরানকে সরবরাহ করেছিল রাশিয়া। এমনই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
    শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় ১৫ জন মার্কিন সেনা আহত হন। সেই হামলা নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর দাবি, এই হামলায় ইরানকে সহযোগিতা করেছে রাশিয়া।
    যদিও এ প্রসঙ্গে ইরান বা রাশিয়া কোনও মন্তব্য করেনি। ২৭ মার্চ সকালে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরান পর পর ছ’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে সংবাদসংস্থা। সেই হামলার প্রসঙ্গ তুলে ভলোদিমির জেলেনস্কি এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করেছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিগুলির উপগ্রহচিত্র নিয়ে সেগুলি ইরানকে হস্তান্তর করেছে রাশিয়া।