গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment কাজ নিয়ে বিতর্কে সরব মাধুরী 

    কাজ নিয়ে বিতর্কে সরব মাধুরী 

    0
    143
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নব্বই দশকের নায়িকা মাধুরী দীক্ষিত,বলিউডের সিনেমায় কর্মঘণ্টা নিয়ে বিতর্কে এবার শামিল হয়েছেন। অভিনেত্রী বলেছেন,কে কত ঘণ্টা কাজ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেক শিল্পীর নিজের এখতিয়ারে থাকা উচিত।

    মাস দুয়েক আগে আট ঘণ্টার শুটিং শিফটের দাবি করে পুরুষতান্ত্রিক সিনেমাদুনিয়াকে নাড়িয়ে দেন এ সময়ে শীর্ষ পারিশ্রমিক নেওয়া নায়িকাদের একজন দীপিকা পাড়ুকোন।চড়া পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে শর্ত বেঁধে দেওয়ার জেরে দু’টি সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। এর মধ্যে একটি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট,যেখানে দীপিকার বিপরীতে ছিলেন দক্ষিণী নায়ক প্রভাস। আরেকটি হল নাগ অশ্বিনের ,কল্কি ২৮৯৮ এডি সিনেমার দ্বিতীয় কিস্তি।দীপিকার হাত থেকে সিনেমা চলে যাওয়ার ঘটনার পর দীর্ঘ কর্মঘণ্টা ও পারিশ্রমিক নিয়ে বলিউড ইন্ডাস্ট্রির কয়েক প্রজন্মের অভিনয় শিল্পীদের মধ্যে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে।

    কেউ দীপিকাকে সমর্থন করেছেন। কেউ বা সৃজনশীল কাজে বাঁধাধরা সময় রাখার বিপক্ষে মত দিয়েছেন।