গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট ঘোষণা সৌদি’র

    প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট ঘোষণা সৌদি’র

    0
    126

    সৌদি আরবের শীর্ষ কূটনীতিক এক নতুন উদ্যোগের ঘোষণা করেছেন,যার লক্ষ্য একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য সমর্থন সংগ্রহ করা।একই লক্ষ্যে কয়েক দশকের আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অঞ্চলটি এখন এক সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায়।

     

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক সভায় তার বক্তৃতার সময় দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের উদ্দেশ্যে বিশ্বজুড়ে জোট গঠনের কথা বলেছেন, যেখানে আরব লিগ, ইসলামিক সহযোগিতা সংস্থা,ওআইসি এবং নরওয়ে অংশগ্রহণ করেছিল।প্রিন্স ফয়সাল জানিয়েছেন, জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে।পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, পরবর্তী বৈঠকগুলোও রিয়াদ ও ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। প্রিন্স ফয়সাল আরো জানিয়েছেন, এই উদ্যোগটি আরব ও ইউরোপের যৌথ প্রচেষ্টা। তিনি বলেছেন, তাঁরা ন্যায়সঙ্গত ও সামগ্রিক শান্তি অর্জনের জন্য একটি নির্ভরযোগ্য ও অপরিবর্তনীয় পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা করবেন।সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, দ্রুত যুদ্ধবিরতি ও দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে অগ্রসর হওয়ার জন্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে, যার প্রথম ধাপ হওয়া উচিত একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।এদিকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে। এতে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়া হিসেবে এ যুদ্ধ শুরু হয়েছিল। সেই হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছিল।কিন্তু প্রিন্স ফয়সাল বলেছেন,যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীর, আল-আকসা মসজিদ এবং মুসলিম ও খ্রিস্টানদের অন্য পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি ও ইসরায়েলের অপরাধের কারণে এক বিধ্বংসী মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।তিনি আরো বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর করা অসামরিক নাগরিকদের হত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, যুদ্ধের হাতিয়ার হিসেবে অভুক্ত রাখার চেষ্টা, উসকানি, মানবিক অবমাননা এবং যৌন সহিংসতাসহ অন্যান্য অপরাধ ও নির্যাতনকে আত্মরক্ষার অধিকার দিয়ে ন্যায়সংগত করা যায় না।