গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আবগারি মামলাতে বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া 

    আবগারি মামলাতে বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া 

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়া। বড়ো জয় আম আদমি পার্টির। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছিল তা খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

    অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে আদালত। সিবিআই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।

    দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক জিতেন্দ্র সিং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের বেকসুর ঘোষণা করেন। রায় শুনেই আদালতের ভিতরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কেজরীওয়াল ও সিসোদিয়া। আদালত চত্বর থেকে বেরিয়ে কেঁদে ফেলেন কেজরীওয়াল। তাঁর স্ত্রী সুনীতা কেজরীবাল বলেন, সত্যের জয় হল।