গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National নৌসেনায় যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ২ যুদ্ধজাহাজ

    নৌসেনায় যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ২ যুদ্ধজাহাজ

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী আরও দুই যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে ভারতীয নৌসেনার বহরে। আইএনএস উদয়গিরি ও আইএনএস হিমগিরি নামাঙ্কিত ওই দুই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে জলে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।
    এমনটাই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, দুই জাহাজেই শত্রুদের নিশানা করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো প্রযুক্তি রয়েছে। এর ফলে এখন শত্রুকে ফালাফালা করতে এক সঙ্গে শতাধিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে নৌবাহিনী। সবচেয়ে লক্ষ্যণীয়, দুই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে দেশে।  আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের প্রকৌশলীরা। আর আইএনএস উদয়গিরি তৈরি করেছে মুম্বইয়ের মাঝাগাঁও শিপ বিল্ডার্সে। নয়া দুই যুদ্ধজাহাজ যুক্ত হওয়ায় এই মুহুর্তে ভারতীয় নৌসেনার বহরে ১৪টি মিসাইল নিক্ষেপকারী যুদ্ধজাহাজ রয়েছে। সংখ্যাটি ২০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
    তার মধ্যে সাতটি নীলগিরি শ্রেণির, তিনটি শিবালিক শ্রেণির ও ১০টি তলোয়ার শ্রেণির।