গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ১০০০ পয়েন্ট লম্বা লাফ, ৪ মাস পর ছুটল শেয়ার বাজার

    ১০০০ পয়েন্ট লম্বা লাফ, ৪ মাস পর ছুটল শেয়ার বাজার

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ১০০০ পয়েন্ট লম্বা লাফ দিয়েছে সেনসেক্স। অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক হারে ভারতীয় শেয়ার বাজারে কেনাকাটা শুরু করেছেন। সোমবার সকালেই ৯০০ পয়েন্ট ছুঁয়ে ফেলে সেনসেক্স। দিনের শেষে ১০৭৮.৮৭ পয়েন্ট  বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছেছে ৭৭হাজার ৯৮৪. ৩৮-এ। অন্যদিকে ২৯৬ পয়েন্ট  বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ । দিন শেষে নিফটির সূচক ৩০৭.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়ে ২৩ হাজার ৬৫৮ তে। স্টক মার্কেটে এই উত্থানের ফলে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন একদিনেই ৪.৬৩ লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে ৪১৭.৫৩ লক্ষ কোটি টাকা।
    যে শেয়ারগুলিতে সবচেযে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে  সেগুলি হল হ্যাল, গেইল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক। এসবিআই, ব্যাঙ্ক অব বরোদা, এক্সিস ব্যাঙ্ক, পিএনবির মতো ব্যাঙ্কগুলির শেয়ার ৩ থেকে ৫ শতাংশ  বৃদ্ধি পেয়েছে । পাশাপাশি পতন হয়েছে  জোম্যাটো, আদানি এনার্জি সলিউশন, টাইটান, ইনফোসিস, জেএসডব্লু এনার্জির মতো শেয়ারগুলিতে।