গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Murshidabad নতুন ট্রেনকে স্বাগত জানাতে সংঘর্ষে জড়ালো বিজেপি-তৃণমূল

    নতুন ট্রেনকে স্বাগত জানাতে সংঘর্ষে জড়ালো বিজেপি-তৃণমূল

    0
    240
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নতুন ট্রেনকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষ বাধল বিজেপি, তৃণমূলের মধ্যে। মিজোরাম থেকে সাইরাং এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    শনিবার মিজোরামের বাইরবি স্টেশন থেকে যাত্রা শুরুর পর রবিবার মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছয়। নতুন ট্রেনটিকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ সহ বিজেপি কর্মীরা। অন্যদিকে তৃণমূল সাংসগ আবু তাহের খানের নেতৃত্বে তৃণমূল সমর্থকরাও স্টেশনে জমায়েত করে। তখনই দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি বেধে যায়।

    দলীয় পতাকা নিয়ে একপক্ষ অপরপক্ষকে মারতে উদ্যত হয়। যদিও পুলিশ এবং আরপিএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।