গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology পেশায় এআই ব্যবহারে উৎসাহী পুরুষ, নারীরা সংশয়ে

    পেশায় এআই ব্যবহারে উৎসাহী পুরুষ, নারীরা সংশয়ে

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্মাদনার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে দেখা দিচ্ছে স্পষ্ট মতভেদ। পুরুষরা যেখানে এআই’কে কাজের সুযোগ হিসেবে দেখছেন, সেখানে নারীদের বড় একটি অংশই এআইকে দেখছেন সন্দেহের চোখে।

    কর্মক্ষেত্রে এই মানসিকতার পার্থক্য ভবিষ্যতে বড় ধরনের লিঙ্গবৈষম্য তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’র পঞ্চম বার্ষিক উইমেন অ্যাট ওয়ার্ক জরিপে এমন প্রবণতা উঠে এসেছে।জরিপে অংশ নেওয়া প্রায় ৬৯ শতাংশ পুরুষের ধারণা, এআই গুরুত্বপূর্ণ সহকারী ও সহযোগী, যেখানে এর সঙ্গে একমত হয়েছেন ৬১ শতাংশ নারী।জরিপে অর্ধেক নারীই এআই’কে সন্দেহের চোখে দেখেন এবং ধারণা করেন, কাজে এআই ব্যবহার করা অনেকটা প্রতারণা করার মতো। অন্যদিকে, এ ধারণার সঙ্গে একমত হয়েছেন কেবল ৪৩ শতাংশ পুরুষ।ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর মাধ্যমে জেনারেটিভ এআইয়ের যে জোয়ার শুরু হয়েছিল তার ঠিক তিন বছর পর এ জরিপটি সামনে এল।এদিকে,চ্যাটজিপিটি আসার পর থেকেই বিভিন্ন চ্যাটবট দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর ধারাবাহিকতায় এআই জেনারেটেড ছবি ও ভিডিও পরিষেবা,কোডিং এজেন্ট এবং নানা ধরনের টুল এসেছে।ফলে, এখন সামান্য কিছু টেক্সট প্রম্পট আর মাউসের ক্লিকেই এখন অ্যাপ তৈরি করা সহজ হয়েছে।ওয়াল স্ট্রিট বা বিনিয়োগকারীরা বাজি ধরছেন, এআই প্রচলিত অনেক এন্টারপ্রাইজ সফটওয়্যারের জায়গা দখল করে নেবে।

    এ কারণে গত এক বছরে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির শেয়ারের দামে বড় ধস দেখা গেছে।অন্যদিকে কর্মক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষরাই বেশি এআই ব্যবহার করছেন। জরিপে উঠে এসেছে, প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৪ শতাংশ নারী কর্মক্ষেত্রে কখনোও এআই ব্যবহার করেননি, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার কেবল ৫৫ শতাংশ।যারা নিয়মিত বা খুব বেশি এআই ব্যবহার করেন তাদের মধ্যেও পুরুষদের সংখ্যা বেশি। ১৪ শতাংশ পুরুষ বলেছেন, তারা দিনে একাধিকবার এআই ব্যবহার করছেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার কেবল ৯ শতাংশ।