
তৃণমূলের নেতাদেরকে বাজারে হেঁটে যেতে দেখলে তাঁদের কলার চেপে ধরে আইন সেখান।এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী।
রাজ্য সরকারের লাগামছাড়া দুর্নীতি ও চাকরী চুরির প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে ওন্দা বাসস্ট্যান্ডে পথসভা থেকে দিবাকর ঘরামী বলেছেন, বাজারে তৃণমূল নেতাদের হেঁটে যখন যাবে, তখন তাঁদের কলারটা চেপে ধরে আইনটা শেখাবেন। দিবাকর ঘরামির এই মন্তব্যকে বিঁধতে ছাড়েনি শাসক তৃণমূল। ওন্দার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিশংকর মুখার্জি বলেছেন, কেন্দ্রীয় সরকার যে আইন কার্যকর করছে তার প্রথম আসামি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তার কলারটা আগে চেপে ধরুক, আর দিবাকর পাঁচ বছরে মানুষের জন্য কিছু কাজ করেননি ক’দিন পরে ওনার পাশের বাড়ির লোক ওনার করার চেপে ধরবে।









