গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah কটন মিলে বেতন দাবি, শমীককে ঘিরে বিক্ষোভ 

    কটন মিলে বেতন দাবি, শমীককে ঘিরে বিক্ষোভ 

    0
    346
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রয়েছে আরতি কটন মিলে। এরই প্রতিবাদে হাওড়ার দাসনগরে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কারখানার শ্রমিকরা।
    শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল সাংসদ মনোজ তিওয়ারি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও শ্রমিকদের বিক্ষোভের মুখে খানিক পিছু হটতে হয় পুলিশকে’ও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারী শ্রমিকদের।
    তৃণমূলের দাবি অবিলম্বে আরতি কটন বিলের শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস এবং গ্রাচুইটির টাকা দিতে হবে। নইলে আগামীদিনে আরও বড় রকমের আন্দোলন হবে।