গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment টম ক্রুজের নতুন ছবি,ডিগার

    টম ক্রুজের নতুন ছবি,ডিগার

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত নতুন ছবিতে দেখা যাবে টম ক্রুজকে, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

    জানানো হয়েছে, ছবিটির নাম,ডিগার, মুক্তি পাবে আগামী বছরের ২ অক্টোবর। ইনস্টাগ্রামে ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ছবিটির পোস্টারও প্রকাশ করা হয়েছে।পোস্টারে ব্যবহৃত ট্যাগলাইনে বলা হয়েছে, একটি বিপর্যয়কর কমেডি। এর আগে গুঞ্জন ছিল, ছবিটি এমন একজন বিশ্বজুড়ে ক্ষমতাধর ব্যক্তিকে ঘিরে, যিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তিনিই মানবজাতির ত্রাণকর্তা।এ প্রসঙ্গে কান চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যম ডেডলাইনকে ইনারিতু বলেছেন, এটুকুই আমি বলতে পারি, এটি একেবারেই উন্মাদ ধরনের একটি বিপর্যয়কর কৌতুক। এটা পাগলাটে! টম আমাকে প্রতিদিন হাসায়। একজন পরিচালক হিসেবে টমের সঙ্গে কাজ করে যে অভিনয়–পরিসর আমি আবিষ্কার করেছি, তা আমার কাছে একেবারেই নজিরবিহীন। আমি দারুণভাবে মুগ্ধ এবং আনন্দিত।প্রকাশিত টিজারে টম ক্রুজকে কাউবয় বুট পরে হাতে একটি কোদাল নিয়ে নাচতে দেখা গিয়েছে,যা দেখতে অনেকটা লস অ্যাঞ্জেলেসের কোনো নিম্নবিত্ত এলাকার ছোট অ্যাপার্টমেন্টের মতো।আরেকটি দৃশ্যে তাকে দেখা যায় একটি পিয়ারে দাঁড়িয়ে থাকতে।পুরো টিজারে টম ক্রুজকে কিছুটা অগোছালো ও এলোমেলো চেহারায় দেখা গেছে।এতে টম ক্রুজ অভিনয় করছেন,ডিগার রকওয়েল নামক এক রহস্যময় চরিত্রে।সিনেমার কাহিনি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হলেও ওয়ার্নার ব্রাদার্স একটি ছোট ইঙ্গিত বা,লগলাইন প্রকাশ করেছে।

    সেখানে ক্রুজের চরিত্রটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাহিনিতে দেখা যাবে, নিজের তৈরি করা এক মহাবিপর্যয় থেকে মানবজাতিকে রক্ষা করতে এবং নিজেকে ত্রাণকর্তা হিসেবে প্রমাণ করতে এক মিশনে নামেন তিনি।