গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Howrah ট্রেন ধরতে গিয়ে বেলুড়ে মৃত্যু ক্লাস সেভেনের ছাত্র-র

    ট্রেন ধরতে গিয়ে বেলুড়ে মৃত্যু ক্লাস সেভেনের ছাত্র-র

    0
    349
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে ক্লাস সেভেনের ছাত্র-র। জানা গিয়েছে হুগলির ডানকুনির বাসিন্দা ঋতু বেলুড়ের কামারপাড়া জাগৃতী হিন্দি স্কুলে ছাত্র ছিল।
    বুধবার বিকেলে বেলুড় স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে ট্রেন ধরার জন্য দৌঁড়চ্ছিল বছর ১৩-র ঋতু শর্মা। কিন্তু প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে লাফিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করতে পা পিছলে যায়। তাঁর মাথাটি ট্রেনের গেটে ধাক্কা খায়। রক্তাক্ত অবস্থায় স্টেশনে লটিয়ে পড়ে ঋতু।
    ঘটনার জেরে শোরগোল পড়ে যায় স্টেশন চত্বরে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।