
আদিবাসী মহিলাকে অপহরণ করে লাগাতার গণধর্ষণের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়েছে। জানা গিয়েছে বহরমপুরের বহরুল গ্রামের ওই আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি। অভিযোগ নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে আটকে রেখে তিনদিন ধরে লাগাতার ধর্ষণ করা হয়। বুধবার সন্ধেয় কোনওমতে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন নির্যাতিতা। এরপরেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে রাজিবুল শেখ এবং ইসমাইল শেখকে গ্রেফতার করে পুলিশ।
ইসমাইল শেখ বহরমপুরের একটি ব্লকের তৃণমূল সদস্য। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।






