গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ভারত-পাক সংঘর্ষের সময় মোদীকে শুল্ক হুমকি, দাবি ট্রাম্পের

    ভারত-পাক সংঘর্ষের সময় মোদীকে শুল্ক হুমকি, দাবি ট্রাম্পের

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভারত-পাক সংঘর্ষের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে বাণিজ্যচুক্তি বাতিল এবং শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার নতুন দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের কথায়, তিনি বলেছিলেন ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে।

    ভারতের পাশাপাশি পাকিস্তানের ওপর এত শুল্ক আরোপ করা হবে, যা কল্পনাতীত বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথোপকথনের পাঁচ ঘণ্টার মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হয়। প্রধানমন্ত্রীকে অসাধারণ মানুষ বলে সম্বোধন করে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-পাক যুদ্ধবিরতিতে তাঁর ভূমিকা ব্যক্ত করেছেন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত ৬ মে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের হামলায় একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। এর পর টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলে। সেই সংঘাত থামে ১০ মে।

    ঘটনাচক্রে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির কথা প্রথম ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তার পর থেকে বার বার সংঘর্ষবিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর প্রশাসন একই দাবি করে আসছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে ধারাবাহিকভাবে প্রত্যাখান করে এসেছে নয়াদিল্লি।