গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Darjeeling ফের হাতির হামলায় মৃত ২ যুবক

    ফের হাতির হামলায় মৃত ২ যুবক

    0
    188
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের হাতির হামলায় প্রাণ গিয়েছে ২ যুবকের। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে তিস্তার দুধিয়ার চরে।
    স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, মৃতদের নাম তুষার দাস ও নারায়ণ দাস। গত কয়েকদিন ধরেই হাতির ভয়ে তটস্থ তিস্তা পাড়। একশোটির বেশি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে হানা দিচ্ছে এলাকায়। বুধবার রাতেও হাতির দল হানা দেয় বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর, টাকিমারি ও সংলগ্ন এলাকায়। বন দফতরের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিল এলাকার যুবকরা। হাতি তাড়িয়ে ভোররাতে ফেরার পথে হাতির হামলায় মৃত্যু হয় তুষার ও নারায়ণের। পা দিয়ে তাদের পিষে দেয় বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা। তাঁদের দাবি, গত কয়েক দিন ধরেই হাতির দল হানা দিচ্ছে।
    তারপরও বন দফতরের কোনও হেলদোল নেই। যদিও ঘটনাস্থলে দেখা নেই বন দফতরের কোনও আধিকারিকের।