গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বিয়ের প্রস্তাবে না, হরিয়ানায় প্রকাশ্যে গুলি ২ বোনকে

    বিয়ের প্রস্তাবে না, হরিয়ানায় প্রকাশ্যে গুলি ২ বোনকে

    0
    146
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হরিয়ানায় দুই বোনকে প্রকাশ্যে গুলি করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দ জেলার পিল্লু খেরা গ্রামে। পুলিশ সূত্রে খবর, দই বোন-শিনু, ঋতু বাড়ি ফিরছিলেন। তখনই অভিযুক্ত সুনীল তাদের ওপর গুলি চালায়।
    প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুই বোনের বড় দিদির দেওর সুনীল। তাঁদের বড় বোনের বিয়ে হয়েছে কর্নাল জেলার পোপরা গ্রামে। সুনীল বছর ২৩ এর ঋতুকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তরুণীর পরিবার বিয়েতে রাজি ছিলেন না। এরপরই ক্ষোভের বশে এই কাণ্ড করেছে সুনীল। ঘটনার পর স্থানীয় বাসিন্দার দ্রুত দুই বোনকে উদ্ধার করে নিয়ে যান জিন্দ সিভিল হাসপাতালে।
    সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের স্থানান্তরিত করা হয়েছে রোহতকের পিজিআইএমএস-এ। জিন্দ জেলার ডিএসপি গৌরব শর্মা জানিয়েছে, অভিযুক্ত সুনীলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুনীল। তার খোঁজ চলছে।