
ইরানের সঙ্গে আপাতত এক মাসের যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা! সেই সময়কালে আমেরিকার পাঠানো প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
এমনই খবর সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা ইতিমধ্যেই ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে ইরানকে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দু’দিন ধরে বার বার দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের সঠিক লোকদের সঙ্গে আমেরিকার কথা হচ্ছে। এ-ও দাবি করেছেন, যুদ্ধ শেষ করার চুক্তি করতে মরিয়া তেহরান!
তার মধ্যে প্রকাশ্যে এল আমেরিকার ১৫ দফা প্রস্তাবের বিষয়টি। তার মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রসঙ্গ।








