গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইয়েমেনে মার্কিন হামলায় বহু অভিবাসী নিহত

    ইয়েমেনে মার্কিন হামলায় বহু অভিবাসী নিহত

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স

    হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে একটি আটক কেন্দ্রে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছে বলে সশস্ত্র গোষ্ঠীটির টিভি চ্যানেল জানিয়েছে।কারাগারটিতে মূলত আফ্রিকান অভিবাসীদের আটক রাখা হয়।

    আল মাসিরাহ জানিয়েছে, সাদা প্রদেশের কেন্দ্রে বোমা হামলায় আরো ৪৭ জন অভিবাসী আহত হয়েছে। তাদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক।গোষ্ঠীটি একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে একাধিক মৃতদেহের গ্রাফিক ফুটেজ পোস্ট করেছে।জানা গেছে, রবিবার রাতে সাদার অভিবাসী আটক কেন্দ্রে যখন হামলা চালানো হয়, তখন ১১৫ জন আফ্রিকানকে আটকে রাখা হয়েছিল। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য মার্চ থেকে ইয়েমেনে ৮০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা।এতে শত শত হুতি বিদ্রোহী যোদ্ধা এবং তাদের নেতাদের মধ্যেও অনেকে নিহত হয়েছে।উল্লেখ্য,মার্কিন বাহিনী রাফ রাইডার নামে একটি অভিযান চালাচ্ছে, এর মাধ্যমে রেড সি ও গালফ অব এডেন-এ জাহাজ চলাচলে হুতি বিদ্রোহীদের হুমকি বন্ধ করার চেষ্টা চলছে এবং ওই অঞ্চলে আমেরিকার ক্ষমতা আবার প্রতিষ্ঠা করা হচ্ছে।

    মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেনা কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত এই অভিযানে ৮০০টির বেশি টার্গেটে হামলা চালানো হয়েছে।