গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment রজনীকান্তের নায়িকা বিদ্যা বালান

    রজনীকান্তের নায়িকা বিদ্যা বালান

    0
    179
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি, এমনটাই গুঞ্জন। 

    তামিল ছবি জেলার-টু -তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে।ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও।তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। উল্লেখ্য,এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে।জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। এদিকে,কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা।

    এর আগে ২০১৯ সালে নেরকোণ্ডা পারবাই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনোই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। জেলার- টু ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার।সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পেতে পারে জেলার- টু।