
রাজ্যজুড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স পোস্টে ঈশ্বরচন্দ্রর ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন।
কলেজ স্কোয়ার বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে জন্মদিন পালন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রানী রাসমণি রোডে বিদ্যাসাগরের জন্মদিবস পালন করেছে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন একদিকে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের শিক্ষার অধিকারকে বেসরকারিকরণ করছে। অন্যদিকে রাজ্য সরকার শিক্ষার আঙিনাকে কলুষিত করছে। যার শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন জেলার পাশাপাশি শান্তিপুর পুরসভার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।









