গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment বিরাট কোহলির বায়োপিকে ‘এলার্জি’

    বিরাট কোহলির বায়োপিকে ‘এলার্জি’

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিনোদুনিয়ায় বর্তমানে বায়োপিকের রমরমা। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ক্রীড়াদুনিয়ার তারকাদের জীবনকাহিনিও পর্দায় ফুটিয়ে তুলতে পরিচালক-প্রযোজকদের আগ্রহ তুঙ্গে।

    কপিল দেবের তেরাশির বিশ্বজয় নিয়ে তৈরি হয়েছে,৮৩। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ শুরু হওয়ার অপেক্ষায়। সেই তালিকাতেই কি এবার নবতম সংযোজন হতে চলেছে বিরাট কোহলির বায়োপিক, দীর্ঘদিন ধরেই এমন জল্পনা ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ায়। গুঞ্জন, অনুরাগ কাশ্যপ নাকি কিং কোহলির বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তি বিরাটকে পর্দায় ফুটিয়ে তুলতে আগ্রহী। আদৌ কি তাই? জল্পনা বাড়তেই মুখ খুলেছেন পরিচালক খোদ।সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ,নিশাঞ্চি’র প্রচারে হাজির হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেখানেই পরিচালক সাফ জানিয়েছেন, বিরাট কোহলির জীবনকাহিনি সিনেম্যাটিকভাবে পরিবেশন করতে চান না তিনি। কেন তার ব্যাখ্যা দিতে গিয়ে অনুরাগ বলেছেন, বিরাট কোহলির বায়োপিক করবেন কিনা, সেই বিষয়ে সত্যিই সন্দিহান। অনেক মানুষ, অনেক শিশুদের কাছে বিরাট এমনিতেই হিরো। কাজেই তাঁকে যদি কারও বায়োপিক করতেই হয়, তাহলে কোনও কঠিন বিষয় কিংবা কোনও একজনের ব্যক্তিজীবন বেছে নেবেন, বলেছেন অনুরাগ কাশ্যপ। তাহলে কি, কিং কোহলির বায়োপিক করা জলভাত, এমন প্রশ্ন অস্বাভাবিক নয়।কোহলির ব্যক্তিত্বের প্রশংসা করে অনুরাগ কাশ্যপের মত,বিরাট দারুণ একজন মানুষ। তাঁকে ব্যক্তিগতভাবেও চেনেন। বিরাট ভীষণ খাঁটি একজন মানুষ। খুব আবেগপ্রবণও।

    অবিশ্বাস্য ব্যক্তিত্ব। তবে বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেও তাঁর বর্ণময় ক্রিকেট অধ্যায় কিংবা ব্যক্তিজীবন পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনুরাগ কাশ্যপ নিজেকে পরিচালকের আসনে দেখতে চান না।