
সকালটা রোদ ঝলমলে দিন দিয়ে শুরু হলেও বৃহস্পতিবারের পর ফের দুর্যোগের পূর্বাভাসের কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারই পূর্বাভাস সত্যি করে গোটা রাজ্যে চলেছে কালবৈশাখীর দাপট , সাথে দাপট দেখিয়েছে তুমুল বৃষ্টিও।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বিকেলে রীতিমতো তাণ্ডব চালাবে কালবৈশাখী। বৃষ্টিতে ভাসতে পারে দুই বঙ্গের একাধিক জেলা। সঙ্গী হবে প্রবল বজ্রপাত। সকালবেলা চাঁদিফাটা রোদে প্রাণ ওষ্ঠাগত হলেও বিকেলে হতেই প্রায় প্রতিদিনই মিলছে বৃষ্টির দেখা। এমতঅবস্থায়, যদিও বৃহস্পতিবার বিকেল থেকে বদলেছে আবহাওয়া। একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা।
কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া।








