গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata মঙ্গলেই বর্ষার টাটা-বাই বাই, জানাল হাওয়া অফিস

    মঙ্গলেই বর্ষার টাটা-বাই বাই, জানাল হাওয়া অফিস

    0
    65
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যের অধিকাংশ অঞ্চলে বর্ষা বিদায়ের সবরকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে এই রাজ্য থেকে বর্ষার বিদায়-পর্ব শুরু হয়ে গিয়েছে।

    নতুন করে দুই বঙ্গেই বৃষ্টির জোরালো সম্ভাবনা বেশ ক্ষীণ। আলিপুর আবহাওয়া দফতরসূত্রে জানা গিয়েছে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। বর্ষা টাটা-বাইবাই করলেও অবশ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোথাও আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই।

    সোমবার সকালে রোদের দেখা মিললেও দিনভর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।