গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata আকাশের মুখ ভার, তাণ্ডব কালবৈশাখীর!

    আকাশের মুখ ভার, তাণ্ডব কালবৈশাখীর!

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সোম, মঙ্গলের পর বুধেও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস  রয়েছে। সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন অংশে আকাশের মুখ ভার, হালকা ঠান্ডা বইছে, নতুন ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ফের দুর্যোগ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়তে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি রয়েছে। তাছাড়া পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
    দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও কালবৈশাখী উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার, দার্জিলিঙে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে।