গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk গান্ধীজয়ন্তীতে কলকাতায় রেলমন্ত্রী, শ্রদ্ধায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী 

    গান্ধীজয়ন্তীতে কলকাতায় রেলমন্ত্রী, শ্রদ্ধায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী 

    0
    343

    সারা দেশের মতই রাজ্যজুড়ে মহাত্মাগান্ধীর ১৫৫ তম জন্মদিনে পালন করা হয়েছে। বেলেঘাটার গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    এদিকে সকালে মেয়ো রোডে মহাত্মা গান্ধী মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই সেখানে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস ও বিজেপির নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি ব্যারাকপুরের গান্ধীঘাটে এই বিশেষ মর্যাদায় পালন করা হয়েছে গান্ধী জয়ন্তী। সারা দেশেই সাড়ম্বরে গান্ধী জয়ন্তী পালন করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় জেলায় গান্ধীজিকে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপর দুপুরে বিধানসভায় গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীরা।