গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk জেএমএম-কংগ্রেস ঝাড়খন্ডকে রক্ষা করতে পারবে না ঃ শাহ

    জেএমএম-কংগ্রেস ঝাড়খন্ডকে রক্ষা করতে পারবে না ঃ শাহ

    0
    143
    ঝাড়খন্ড মুক্তি মোর্চা বা কংগ্রেস কেউই ঝাড়খন্ডকে রক্ষা করতে পারবে না। ঝাড়খন্ড থেকে কংগ্রেস এবং জেএমএমকে এই ভাবেই নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    এই প্রসঙ্গে তিনি বলেছেন, অনুপ্রবেশকারী থেকে ঝাড়খন্ডকে রক্ষা করতে পারবেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকারের অধীনে আদিবাসী মহিলারা ধর্ষণের শিকার হচ্ছেন। আদিবাসী যুবকদের পুলিশ হেফাজতে মৃত্যু হচ্ছে, কিন্তু হেমন্ত সোরেন ভোটব্যাঙ্কের ভয়ে কিছু বলছেন না। অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে তিনি বলেছেন, ঝাড়খন্ড সরকারের জন্যই অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। ঝাড়খন্ডে বিজেপি সরকার এসে অনুপ্রবেশ বন্ধ করে দেবে। অনুপ্রবেশ যদি এখনই বন্ধ না করা হয়, তাহলে আগামী ২০-৩০ বছরে রাজ্যে অনুপ্রবেশকারীদের রাজত্ব চলবে। বিজেপি ক্ষমতায় এসে এই সকল অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়িত করবে।