গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টিতে ছিঁড়ল ত্রিপল, দুর্যোগেও অনশনে জুনিয়ররা, সিনিয়ররাও

    বৃষ্টিতে ছিঁড়ল ত্রিপল, দুর্যোগেও অনশনে জুনিয়ররা, সিনিয়ররাও

    0
    136
    ভারী বৃষ্টিতে ধর্মতলায় ছিঁড়ল অবস্থান মঞ্চের ত্রিপল। দুর্যোগ মাথায় নিয়েও অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।
    নিজেরাই ত্রিপল মেরামত করতে হাত লাগান। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামে, সেই সময় বৃষ্টির জল জমে ত্রিপল ছিঁড়ে যায়। এদিকে জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়ররাও ধর্মতলায় অনশন মঞ্চে যোগ দিয়েছেন। প্রায় ৩০ জন সিনিয়র চিকিৎসকও প্রতীকী অনশনে বসেছেন। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন শুরু হয়েছে। এদিকে চৌকির পর মঙ্গলবার জলের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ বচসার পর জলের গাড়ি ছাড়ে পুলিশ।