গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk এসডিপিওকে ধাওয়া, কুলতলিতে ফের বিক্ষোভ তৃণমূল সাংসদকে

    এসডিপিওকে ধাওয়া, কুলতলিতে ফের বিক্ষোভ তৃণমূল সাংসদকে

    0
    237
    এসডিপিওকে ধাওয়া, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। নাবালিকার মৃত্যুতে নতুন করে উত্তপ্ত কুলতলি।
    দোষীর ফাঁসির দাবিতে গাছের গুঁড়ি ফেলে সকাল থেকেই কুলতলির গড়ানকাঠিতে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। সেই সময় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুরের এসডিপিও গেলে, তাঁর গাড়ি ঘিরে ধরেন গ্রামবাসীরা। এরপর গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করতে গেলে এসডিপিওকে কার্যত ধাওয়া করেন গ্রামবাসীরা। জুতো দেখানো হয় বলে অভিযোগ। এরপরেই পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। ভেঙে দেওয়া হয়েছে পুলিশের গাড়ির উইন্ডস্ক্রিন। বারুইপুরের এসডিপিও অভিযোগ করেছেন একজন অসুস্থ মহিলা কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, বলা সত্ত্বেও সেই গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পরে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল ঘটনাস্থলে গেলে তাঁকেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারী মহিলাদের বলতে শোনা গিয়েছে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার চান না। মেয়েদের সুরক্ষা চান।