
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী করার হুমায়ুন কবিরদের হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু করার ক্ষমতা রাখেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্তান, ঠিক সময়ে আসবেন। যারা বড় বড় কথা বলেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে জিতে দেখান, চ্যালেঞ্জ করেছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেনও। এক আধটা ঘটনা আগেও ছিল। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, সিদ্ধার্থশঙ্কর রায়ের সময়ও ছিল।
কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হচ্ছে কলকাতা। তাই কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না।
ছবি সৌজন্যে : নিজস্ব









