গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home North Dinajpur ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরও এক

    ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরও এক

    0
    694
    TAB KELENGKARI GREFTAR ARO 1
    TAB KELENGKARI GREFTAR ARO 1
    ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদা থেকে আরও ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা সাবির আলমকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।
    অ্যাকাউন্টের মাধ্যমে ট্যাবের টাকা তোলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্যাব কাণ্ডে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে মালদা থেকেই গ্রেফতারের সংখ্যা বেশি। রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
    কলকাতা পুলিশ সূত্রের দাবি, ট্যাব-জালিয়াতির তদন্তে জানা গিয়েছে, চোপড়া, উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং বিহারের কিষাণগঞ্জের বিভিন্ন অ্যাকাউন্টে বেশির ভাগ টাকা গিয়েছে। সেই মতোই চলছে ধকপাকড়।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক