
ভাটপাড়ার সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ৫ গ্যারান্টি ঘোষণার পরই তাঁকে পাল্টা আক্রমণে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মন্তব্য মোদী নাকি ব্যারাকপুর থেকে গ্যারান্টি দিয়েছেন বলেছেন সিএএ কেউ রদ করতে পারবে না।
তাঁর কথায় মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো হওয়ার গ্যারান্টি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কোনও কিছুই গায়ের জোরে হবে না। তিনি প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গে মতুয়াদের অধিকার কাড়তে এসেছেন? তবে মতুয়া ভাই-বোনদের গায়ে হাত দিলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর ৫ গারান্টিকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। ভিডিও বার্তায় তিনি বলেছেন, নির্বাচন আসলেই নরেন্দ্র মোদির বাংলায় আসার কথা মনে পরে। তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে সেই কারণেই কেন্দ্র সরকার একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে রেখেছে। সাগরিকা আরও বলেছেন, সন্দেশখালি নিয়ে বিজেপি মিথ্যাচার করে, বাংলার মা-বোনেদের অপম্যান করেছে।









