গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ‘রেপ সব জায়গায় হয়’, বিতর্কিত মন্তব্য ডোনার  

    ‘রেপ সব জায়গায় হয়’, বিতর্কিত মন্তব্য ডোনার  

    0
    549
    রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু কলকাতার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে।
    আর জি কর-কাণ্ডের আবহে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন,  এটা তো পশ্চিমবঙ্গের একটা গর্ব যে, এরাজ্যের সব মানুষরা এত প্রতিবাদ করছে। এটা একটা বিশাল ব্যাপার। এটা যেমন একটা দুঃখের বিষয় তেমন সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। যেমন তাঁরাও প্রতিবাদের অংশ হিসেবে তাসের দেশ করেছেন। এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি ন্যায়বিচার পেয়ে যাবে।চিকিৎসকদের কাজে ফেরা প্রসঙ্গে সুপ্রিম নির্দেশ নিয়ে ডোনা বলেছেন, এত লোক প্রাণ হারাচ্ছেন। মানুষের রোগ তো আর কমছে না। এটা তো কর্তব্য সকলের। এর আগে ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর উদ্যোগে কলকাতায় একটি প্রতিবাদ মিছিল হয়েছিল। ন্যায়বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে বৃষ্টিতে ভিজে রাস্তায় হেঁটেছিলেন ডোনা, কন্যা সানা। সৌরভও প্রতিবাদে শামিল হয়েছিলেন।