গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International সব ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

    সব ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সব ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে পাকিস্তান। ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    ডি-৮ সম্মেলনে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এ আহ্বান জানিয়েছেন মহম্মদ ইউনুস।ডি-৮ সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক হয় তার।জবাবে শরিফ বলেছেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন।জানা গেছে,অধ্যাপক ইউনূস বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে।অন্যদিকে,গৃহযুদ্ধের জেরে সীমান্তে মায়ানমারের শয়ে শয়ে রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ছেন। নতুন করে অনুপ্রবেশ ঘটিয়েছেন প্রায় ৮০ হাজার রোহিঙ্গা। মিশরে ডি-৮ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

    জানা গিয়েছে, ডি-৮ সামিটে কায়রোতে মায়ানমার তথা রোহিঙ্গা ইস্যু নিয়ে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে ইউনুস জানান,গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের জন্য রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবিও জানান।