
জানুয়ারিতেই ঢাকায় ফিরছেন বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সম্প্রতি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বেশ কিছু মামলা যে ভাবে প্রত্যাহার করা হয়েছে ,তাতে এই সম্ভাবনা জোরদার হচ্ছে।
দু দিন আগে আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পরে এ বার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলাও প্রত্যাহার করা হয়েছে। এর ফলে লন্ডন থেকে তাঁর দেশে ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে।এদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ। তারেক রহমান গত কয়েক বছর ধরে বিদেশে।এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেলের সাজা হয়েছিল। গ্রেফতারি এড়াতে তিনি আর বাংলাদেশে ফেরেননি।
অন্যদিকে,দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভার্চুয়ালি তিনি বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।








