
দুই দেশেই অবাধ যাতায়াত, ভোটাধিকারও রয়েছে। দুই দেশেই জমি-বাড়িও রয়েছে। নদিয়ার হাঁসখালি থেকে দুই ভাইয়ের খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে আদতে বাংলাদেশের বাসিন্দা হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় ভারতীয় নাগরিক জ্যাঠামশাই নিতাই সিংহ রায়কে নিজের বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পায়। এভাবেই একে একে বানিয়ে ফেলেছে ভোটার কার্ড, আধার কার্ড এমনকি প্যান কার্ডও। স্থানীয়দের দাবি অভিযোগ পেয়েও কোনও ব্যবস্থাই নেয়নি প্রশাসন। এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জে আরও ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার গ্রেপথার করেছে পুলিশ।
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে আটক হন ৩ জন। এরপর তাদের কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।









