গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur স্যালাইনকাণ্ডের তদন্তে ফের মেদিনীপুর মেডিক্যালে সিআইডি

    স্যালাইনকাণ্ডের তদন্তে ফের মেদিনীপুর মেডিক্যালে সিআইডি

    0
    190
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মঙ্গলবারের পর বুধবারও স্যালাইনকাণ্ডে প্রসূতিমৃত্যুর তদন্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়েছে সিআইডি। রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতত্বে সিআইডি অফিসাররা অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং সুপার রাউতের সঙ্গে কথা বলেছেন।

    মঙ্গলবার হাসপাতালের ৪ জন নার্স, একজন আরএমও, ২ জন পিজিটি স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেকর্ড করা হয় বয়ান। বুধবার সকাল থেকেই অধ্যক্ষের ঘরে ওই দিন রাতে যারা কর্তব্যরত ছিলেন প্রত্যেককে জেরা করা হচ্ছে। অধক্ষের ঘরের সামনে কয়েকজন চিকিৎসকের হাতে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। রাজ্য সরকারের নির্দেশেই প্রসূতি মৃত্যু, নিম্নমানের স্যালাইন ব্যবহারের অভিযোগের তদন্ত শুরু করেছে সিআইডি।

    গত শুক্রবার প্রসূতি মৃত্যুর পরেই তাঁকে দেওয়া হয় আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। তার পরই স্বাস্থ্যভবন একটি ১৩ সদস্যের তদন্তকারী দল গঠন করে। তারাও তদন্ত করে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে।