গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad কারও প্ররোচনায় পা নয়, সীমান্ত নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

    কারও প্ররোচনায় পা নয়, সীমান্ত নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

    0
    197
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে কারও প্ররোচনায় পা না দিতে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকদিন ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। তাঁর কথায় এই পরিস্থিতির ফায়দা নিতে পারে না অন্যরা। দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে যেতে পারে। তাই মানুষককে সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের।
    তাঁরা সেটা দেখবে। কিন্তু মানুষ যাতে কোনওরকম উস্কানিতে প্রভাবিত না হয়। কারণ এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।