গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment অবেহলার শিকার, গ্র্যামি জিতেই অভিযোগ

    অবেহলার শিকার, গ্র্যামি জিতেই অভিযোগ

    0
    141
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    অনুষ্ঠিত হয়েছে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার,গ্র্যামি অ্যাওয়ার্ড। ৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড-এর মূল অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে।

    বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে। এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন বিয়ন্সে।অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন গায়িকা। নট লাইক আস-এর জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন  কেনড্রিক লামার। মোট ৫টি পুরস্কার ঘরে তুলেছেন এ গায়ক। এছাড়া ২০২৪ সালের সেরা নতুন শিল্পী হিসেবে গ্র্যামি জিতেছেন চ্যাপেল রোয়ান।প্রথমবারের মতো গ্র্যামি জয়ে নতুন সংগীতশিল্পীদের পক্ষে গ্র্যামির মঞ্চে কথা বলেছেন চ্যাপেল রোয়ান। মনোনয়ন পাওয়া সহকর্মীদের ধন্যবাদ জানান গায়িকা। তার ক্যারিয়ারে যারা অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এরপর তিনি একটি নোটবুক হাতে নিয়ে উঠতি শিল্পীদের প্রতি অবিচারের বিষয়টি তুলে ধরেছেন।রোয়ান বলেছেন, যদি কখনো গ্র্যামি জেতেন এবং সংগীতের সবচেয়ে শক্তিশালী মানুষের সামনে দাঁড়িয়ে থাকেন তাহলেও দাবি করবেন, নতুনরা অবেহলার শিকার। তাদের দিয়ে যারা কোটি কোটি ডলার আয় করছে তারা শিল্পীদের জন্য একটি জীবনযাপনযোগ্য মজুরির ব্যবস্থা করছেন না।তাদের উচিত শিল্পীদের সব প্রাপ্য বুঝিয়ে দেয়া। তাদের স্বাস্থ্যসেবা প্রদান করা।রোয়ান তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন,তিনি যখন একজন কিশোরী হিসেবে একটি মিউজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তখন তার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না।স্বাস্থ্যসেবার সুবিধাও ছিল না।প্যানডেমিকের সময়ে চাকরি খুঁজতে গিয়েও তিনি সাহায্য পাননি। রোয়ান বলেছেন,তাঁর শিল্পের প্রতি এতটাই আনুগত্য ছিল বলে শেষ করা যাবে না। কিন্তু প্রতিদানে দেখেছেন অবহেলা ও অনাদর। তাঁকে সমর্থন করার কেউ ছিল না ইন্ডাস্ট্রিতে। একেবারেই হতাশ ছিলেন।গান করার স্বপ্নের প্রতি নত হয়ে পড়েছিলেন।লেবেলগুলো বলে যে তারা পাশে আছে।কিন্তু আসলে তারা নতুনদের পাশে নেই।

    রোয়ানের এই বক্তব্যে উপস্থিত সবাই দারুণভাবে সমর্থন করেন হাততালিতে।এসময় সাবরিনা কার্পেন্টনারকে আবেগাপ্লুত দেখা গিয়েছে।